Search This Blog

Featured Post

বুখারি হাদিস নং ১৭৭৩ – সাওমের ফজিলত।

হাদীস নং ১৭৭৩ আবদুল্লাহ ইবনে মাসলাম রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সিয়াম ঢাল স্বরূপ। ...

Total Pageviews

Powered by Blogger.

Pages

Komentar

Paling Dilihat

Saturday, July 15, 2017

বুখারি হাদিস নং ১৭৭৩ – সাওমের ফজিলত।


হাদীস নং ১৭৭৩
আবদুল্লাহ ইবনে মাসলাম রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুইবার বলে, আমি সাওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের গন্ধের চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে দশ গুণ।

বুখারি হাদিস নং ১৭৭১


হাদীস নং ১৭৭১
মুসাদ্দাদ রহ……..ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এ সিয়ামের জন্য আদেশও করেছেন। পরে যখন রমযানের সিয়াম ফরয হল তখন তা ছেড়ে দেওয়া হয়। আব্দুল্লাহ রহ. এ সিয়াম পালন করতেন না, তবে মাসের যে দিনগুলোতে সাধারণ সিয়াম পালন করতেন, তার সাথে মিল হলে করতেন।

বুখারি হাদিস নং ১৭৭০ – রমযানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে।


হাদীস নং ১৭৭০
কুতাইবা ইবনে সাঈদ রহ…….তালহা ইবনে উবায়দুল্লাহ রা. থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন । তারপর বললেন : ইয়া রাসূলাল্লাহ ! আমাকে বলুন, আল্লাহ তা’আলা আমার উপর কত সালাত ফরয করেছেন ? তিনি বললেন : পাঁচ (ওয়াক্ত) সালাত; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন :বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা’আলা ফরয করেছেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : রমযান মাসের সাওম; তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করা তা হল স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন : বলুন, আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত ফরয করেছেন ? রাবী বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন : ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।

বুখারি হাদিস নং ১৮৭৫


হাদীস নং ১৮৭৫
আবুল ইয়ামান রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আশুরার দিনে সাওম পালনের নির্দেশ দিয়েছিলেন, পরে যখন রমযানের সাওম ফরয করা হল তখন যার ইচ্ছা (আশুরার) সাওম পালন করত আর যার ইচ্ছা করত না।

বুখারি হাদিস নং ১৮৫৮ – কারো সাথে সাক্ষাত করতে গিয়ে (নফল) সাওম ভঙ্গ না করা।


হাদীস নং ১৮৫৮
মুহাম্মদ ইবনুল মুসান্না রহ……….আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমার মাতা) উম্মে সুলাইম রা.-এর ঘরে আগমন করলেন। তিনি তাঁর সামনে খেজুর ও ঘি পেশ করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমাদের ঘি মশকে এবং খেজুর তার বরতনে রেখে দাও। কারণ আমি রোযাদার। এরপর ঘরের এক পাশে গিয়ে নফল সালাত আদায় করলেন এবং উম্মে সুলাইম রা. ও তাঁর পরিজনের জন্য দু’আ করলেন। উম্মে সুলাইম রা. আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমার একটি ছোট ছেলে আছে। তিনি বললেন : কে সে ? উম্মে সুলাইম রা. বললেন, আপনার খাদেম আনাস । তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের দু’আ করলেন। তিনি বললেন : হে আল্লাহ ! তুমি তাকে মাল ও সন্তান-সন্ততি দান কর এবং তাকে বরকত দাও। আনাস রা. বলেন, আমি আনসারগণের মধ্যে অধিক সম্পদশালীদের একজন এবং আমার কন্যা উমায়না আমাকে জানিয়েছে যে, হাজ্জাজ (ইবনে ইউসুফ) -এর বসরায় আগমনের পূর্ব পর্যন্ত একশত বিশের অধিক আমার নিজের সন্তান মারা গেছে।

বুখারি হাদিস নং ১৮৩৫ – রমযানে ইফতারের পরে যদি সূর্য দেখা যায়।


হাদীস নং ১৮৩৫
আবদুল্লাহ ইবনে আবু শায়বা রহ……….আসমা বিনতে আবু বকর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একবার মেঘাচ্ছন্ন দিনে আমরা ইফতার করলাম, এরপর সূর্য দেখা যায় । বর্ণনাকারী হিশামকে জিজ্ঞাসা করা হল, তাদের কি কাযা করার নির্দেশ দেওয়া হয়েছিল? হিশাম রহ. বললেন, কাযা ছাড়া উপায় কি ? (অপর বর্ণনাকারী) মামার রহ. বলেন, আমি হিশামকে বলতে শুনেছি, তাঁরা কাযা করেছিলেন কি না তা আমি জানিনা।

সাওম অধ্যায় (১৭৭০-১৮৮১) বুখারি হাদিস নং ১৮১৩ – রমযানে রোযাদার অবস্থায় যে ব্যক্তি স্ত্রী সহবাস করেছে সে ব্যক্তি কি কাফফারা থেকে তার অভাবগ্রস্ত পরিবারকে খাওয়াতে পারবে ?


হাদীস নং ১৮১৩
উসামান ইবনে আবু শায়বা রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, এই হতভাগা স্ত্রী সহবাস করেছে রমযানে। তিনি বলেলেন : তুমি কি একটি গোলাম আযাদ করতে পারবে ? লোকটি বলল, না। তিনি বললেন : তুমি কি ক্রমাগত দু’ মাস সিয়াম পালন করতে পারবে ? লোকটি বলর, না। তুমি কি ষাটজন মিসকীন খাওয়াতে পারবে ? সে বলল, না। এমতাবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক আরাক অর্থাৎ এক ঝুড়ি খেজুর এল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এগুলো তোমার তরফ থেকে লোকদেরকে আহার করাও। লোকটি বলল, আমার চাইতেও অধিক অভাবগ্রস্ত কে ? অথচ মদীনার উভয় লাবার অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে আমার পরিবারের চাইতে অধিক অভাবগ্রস্ত কেউ নেই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তাহলে তোমার পরিবারকেই খাওয়াও।

বুখারী শরীফের হাদিস সমূহ




১। ওহীর সুচনা অধ্যায়
২। ঈমান অধ্যায়
 ৩। এলেম বা জ্ঞানের অধ্যায়
এলেমের ফযিলত
এলেম সম্পর্কে প্রশ্ন করা হলে তার ফযিলত
বার্তা পৌঁছানো হয়েছে
শিক্ষার্থী ও শিক্ষকের ফযিলত
এলেমের ফযিলত
এলেম শিক্ষার জন্য পর্যায়ক্রমে আগমন করা
কোন কিছু শুনার পর ভালভাবে বুঝার জন্য পুনঃরায় প্রশ্ন করা
জ্ঞানের কথা লেখে নেয়া
রাতে এলেমের আলচনা
আলেমদেরকে চুপ করানো
মিনায় কংকর নিক্ষেপের সময় ফতোয়া দেয়া
খানায়ে কাবার দুটি দরজার বর্ননা
মসজিদে এলেম সম্পর্কে আলচনা করা
৪। অজু অধ্যায়
অযু না থাকলে পুনঃরায় অযু করতে হবে
দৃড় বিশ্বাস না হলে সন্দেহের বশবর্তী হয়ে অযু করবে না
অজুর অঙ্গগুলো যথাযথ ভাবে ধোয়া
স্ত্রী সঙ্গমের পূর্বে দোয়া পাঠ
পায়খানার নিকটে পানি রাখা
প্রাকৃতিক প্রয়জন পুরনের পরে পবিত্রতা অজন
পেশাব করার সময় ডান হাত দিয়ে নিংগ স্পশ না করা
অজুর অঙ্গগুলো একবার একবার ধৌত করা
নামাজের সময় হলে অজুর উদ্যেশে পানি তালাশ করা
ওজু বিনষ্ট হওয়ার পর কোরআন তেলাওয়াত করা
পূর্ব পরিচ্ছেদের সাথে সম্পৃক্ত
স্বামী স্ত্রী একই পাত্রে ওজু করা
আক মুদ্দ পানি দ্বারা ওজু করা
পবিত্র অবস্থায় মোজা পরিধান করা হলে তার বিধান
নিদ্রার পর ওজু করা প্রয়জন
মসজিদে প্রসব করার পর পানি ঢেলে দেয়া
দাঁড়িয়ে অথবা বসে প্রসব করা
রক্ত ধৌত করা
কাপড়ে থু থু এবং নাকের পানি ইত্যাদি ফেলা
কোন মহিলা নিজের পিতার চেহারা থেকে রক্ত ধৌত করা প্রসঙ্গ
৫। গোসল অধ্যায়
৬। হায়েজ অধ্যায় (পিরিয়ড)
মহিলাদের হায়েজ দেখা দিলে তার হুকুম
নেফাসকে হায়েজ বলা
হায়েজের মুদ্দত চলে যাওয়ার পরও রক্তস্রাব দেখা দিলে তা ইস্তেহাজা
হায়েজের রক্ত ধৌত করা
যে কাপড়ে হায়েজ দেখা দেয় তাতে নামাজ আদায় করা
হায়েজ থেকে পবিত্রতার গোসলের বিবরণ
হায়েজ থেকে পবিত্রতার গোসলের সময় চুল ছেড়ে দেয়া
হায়েজ অবস্থায় নামাজ পড়ার বিধান
হায়েজ মহিলার সাথে একত্রে নিদ্রা যাওয়া
এক মাসের মধ্য তিন বার হায়েজ দেখা দিলে
নেফাসের মুদ্দতের মধ্যে জেসব মহিলা মারা যাবে
৭। তায়াম্মুম অধ্যায়
৮। নামাজ অধ্যায়
ইসরা (মেরাজ রজনীতে) কিভাবে নামাজ ফরজ হল
কাপড় পরিহিত অবস্থায় নামায ওয়াজিব হবার বিবরণ
নামায অবস্থায় গর্দানে ইজারা বেঁধে নেয়া
এক কাপড়ে নামায আদায় করা, যা দ্বারা সমস্ত শরীর ঢেকে যায়
এক কাপড়ে নামায পড়তে তার কিছু অংশ কাধের উপর রাখতে হবে
কাপড় ছোট হলে করনীয়
শামী জুব্বা পড়ে নামায আদায় করা
সতর কতটুকু ঢাকতে হবে
চাঁদর ব্যতীত নামায পড়া
মহিলাগন কয় কাপড়ে নামায আদায় করবে
মসজিদে নব্বীর মিম্বার তৈরির ঘটনা
চাটাইয়ের উপর নামায আদায় করার হুকুম
গরমের কারনে জুতা পরিহিত অবস্থায় নামায পড়া
কিবলামুখী হবার ফযিলত
কেবলার দিকে রোখ করার ফযিলত সম্পকে
মাকামে ইব্রাহীমকে মুসাল্লা হিসাবে গ্রহণ কর
হাত দ্বারা মসজিদ থেকে থুথু ইত্যাদি দাফন করা
নামাজের মধ্য ডান দিকে থুথু ইত্যাদি ফেলবে না
নামায পূর্ণ ভাবে আদায় করা এবং কেবলা সম্পর্কে
পূর্বোক্ত পরিচ্ছদের সাথে সম্পর্কযুক্ত
সফর হতে আগমনের পর নামায পড়া
মসজিদে অজু নষ্ট হওয়া
মসজিদে পাওনা টাকা চাওয়া
মদের ব্যবসা হারাম
ইসলাম গ্রহণের প্রাক্কলে গোসল করা
মসজিদে ছোট দরজা ও চলালের পথের ব্যবস্থা করা
মসজিদে আওয়াজ বড় করা
মক্কা মুয়াযযমা ও মদীনা মুনাওয়ারার রাস্তায় যে সকল মসজিদ
ইমামের সোতরা মোক্তাদিরও সোতরা
বশার সামনে রেখে নামায আদায় করা
আনাযা সময় রেখে নামায আদায় করা
মসজিদের খুটির কাছে একা একা নামজ আদায় করা
চৌকি বা খাট সামনে রেখে নামায আদায় করা
মুসুল্লির সামনে দিয়ে পথ অতীক্রম করা গুনাহ
স্ত্রীকে নিদ্রিত অবস্থায় সম্মুখে রেখে নফল নামায আদায় করা
# নামাজের ওয়াক্ত সমূহ # 
নামাজের সময় ও তার ফযিলত
নামায কায়েম করার জন্য বায়াত গ্রহণ
নামায নির্ধারিত সময় হতে দেরি করে পড়া
নামাজি তার প্রভুর সাথে কথোপকথন করে
সফরে জোহরের নামায দেরিতে পড়া
আসর নামাজের সময়
আসর নামায যথা সময়ে আদায় না করার গুনাহ  
এশার নামাজের ফযিলত
এশার নামায আদায়ের পূর্বে ঘুমাতে যাওয়া অপছন্দনীয়
ফজর নামজের ফযিলত
কেউ এক রাকাত নামায আদায়ের সময় পেলে তার হুকুম
সূর্যাস্তের পূর্ব মুহূর্তে নামায আদায়ের চিন্তা না করা
বৃষ্টি বাদলের দিন জলদি করে নামায আদায় করা
ওয়াক্ত চলে জাবার পর জামাতে নামায আদায় করা
একত্রে কয়েক ওয়াক্ত নামায ছুটে গেলে
# আযান পর্ব #
প্রথমে আযান কিভাবে শুরু হয়আযানের শব্দগুলো দুবার দুবার বলা
আযান দেয়ার ফযিলতআযান শেষ হবার পর দোয়া করাআযানের মধ্য কথা বলাসফরে একই ব্যেক্তি আযান দিবেকোন বিশেষ কারনে মসজিদ থেকে বের হওয়াআমি ফিরে আসা পর্যন্ত তোমরা নিজেদের জায়গায় অপেক্ষা করইকামতের পর ইমাম কারো সাথে কথা বলাজামাতে নামায পড়ার ফযিলতপ্রখর রৌদ্রে যোহরের নামাজে আসার জন্য ফযিলত
মসজিদে নামাজের জন্য অপেক্ষামান
সকাল সন্ধ্যা মসজিদে গমনকারীর ফযিলত
বৃষ্টি বা অধিক ঠাণ্ডা হেতু ঘরে নাময পড়া
ইমামকে যখন নামজের জন্য আহব্বান করা হয়
কেউ নিজ পরিবারের বিশেষ কোন কাজ করছেন
বিশেষ কোন কারনে ইমামের পার্শ্বে দারানো
কেউ ইমামত করার জন্য মসজিদে প্রবেশ করেন
ইমাম বানানো হয় কেবল তার একতেদা করার জন্য
ইমামের পূর্বে সিজদা হতে মাথা উঠাবার গুনাহ
ইমাম যদি নামায লম্বা করে আসুবিধা দেখা দিলে
নামায সংক্ষিপ্ত অথচ্য পূর্ণভাবে আদায় করা
প্রথম কাতারে শামিল হবার ফযিলত
মহিলাগন একক কাতারে দাঁড়াবে
নামায আরাম্ভ করার সময় তাকবীর বলা ওয়াজিবনামাযে ডান হাত বাম হাতের উপর রাখাতাকবীর বলার পর কি পড়তে হবেনামাজের মধ্য আসমানের দিকে নজর করাযোহরের নামজের কেরাতআসরের নামজের কেরাতমাগরিবের নামজে প্রকাশ্যে কেরআত পাঠফজরের নামজে কেরআতফজরের নামাযে প্রকাশ্যে কেরআত পাঠনামাযে মোক্তাদীগন প্রকাশ্যে আমীন বলাসেজদা হতে দণ্ডায়মান হওয়ার সময় তাকবীর বলাসেজদা পূর্ণ না করলে তার হুকুমসাত হাড়ের উপর ভর করে সেজদা করাসিজদা, দোয়া ও তজবিহ পাঠ করাসেজদায় বাহুদ্বয় বিছিয়ে দোয়া করা যাবে নাতাশাহ্‌হুদে বসার সুন্নত তরিকানামজের শেষ বৈঠকে তাশাহ্‌হুদ পাঠ করাসালামের পূর্বে দোয়া পাঠ করাকাচা রসুন, পেয়াজ এবং এরুপ গন্ধযুক্ত বস্তুর হুকুম