রজব মাসের দিন ও রাতের আমলসমূহ :
প্রথম রাতের আমল :
(১) চাঁদ দেখার পর নিম্নোক্ত দোয়াটি পড়া :
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَیْنَا بِالْأَمْنِ وَ الْإِیمَانِ وَ السَّلامَةِ وَ الْإِسْلامِ رَبِّى وَ رَبُّكَ اللهُ عَزَّ وَ جَلَّ.
বর্ণিত হয়েছে, রজব মাসের চাঁদ দেখার পর আল্লাহর রাসূল (স.) নিম্নোক্ত দোয়াটি পাঠ করতেন :
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبٍ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا شَهْرَ رَمَضَانَ وَ أَعِنَّا عَلَى الصِّیَامِ وَ الْقِیَامِ وَ حِفْظِ اللِّسَانِ وَ غَضِّ الْبَصَرِ وَلا تَجْعَلْ حَظَّنَا مِنْهُ الْجُوعَ وَ الْعَطَشَ.
(২) গোসল করা : মহানবী (স.) বলেছেন, যে ব্যক্তি রজব মাসকে অনুধাবন করে এবং এর প্রথম ও মাঝ এবং শেষের দিনগুলিতে গোসল করে তার সমস্ত গুনাহ তেমনভাবে মুছে ফেলা হয় যেমনভাবে সে মায়ের গর্ভ হতে জন্মলাভ করার সময় ছিল।
(৩) ইমাম হুসাইন (আ.) এর যিয়ারত পড়া।
(৪) মাগরিব ও এশার নামাযের পর ২০ রাকাত নামায আদায় করা; -১০টি দুই রাকাত বিশিষ্ট নামায-। এর মাধ্যমে সে নিজে, তার সম্পদ-সম্পত্তি এবং সন্তানাদি রক্ষিত থাকবে এবং সে কবরে আযাব থেকে মুক্তি পাবে।
(৫) মাগরিব ও এশার নামাযের পর দুই রাকাত নামায আদায় করা। নিয়ম হল : প্রথম রাকাতে সূরা হামদের পর একবার সূরা ইনশিরাহ (আ-লাম নাশরাহ) পাঠ করা এবং সালামের মাধ্যমে নামায শেষ করার পর ৩০ বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা ও ৩০ বার দরুদ পাঠ করা। যাতে মহান আল্লাহ্ তার গুনাহসমূহকে তেমনভাবে মুছে ফেলেন যেভাবে সে তার মায়ের গর্ভ হতে জন্ম লাভ করেছে।
রজব মাসের প্রথম দিনের আমল :
(১) রোজা রাখা।
বর্ণিত হয়েছে যে, হযরত নুহ (আ.) এ দিন নৌকায় আরোহন করেছিলেন এবং তার সাথে থাকা সকলকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। যে ব্যক্তি এ দিন রোজা রাখবে জাহান্নামের আগুন এক বছর তার হতে দূরে সরে যাবে।
(২) গোসল করা।
(৩) ইমাম হুসাইন (আ.) এর যিয়ারত পড়া।
ইমাম সাদিক (আ.) হতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি রজব মাসের প্রথম দিনে ইমাম হুসাইন (আ.) এর যেয়ারতে যাবে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। (দূর হতেও যেয়ারত পাঠ গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ)

0 comments:
Post a Comment