Search This Blog

Featured Post

বুখারি হাদিস নং ১৭৭৩ – সাওমের ফজিলত।

হাদীস নং ১৭৭৩ আবদুল্লাহ ইবনে মাসলাম রহ………আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : সিয়াম ঢাল স্বরূপ। ...

Total Pageviews

Powered by Blogger.

Pages

Komentar

Paling Dilihat

Tuesday, July 11, 2017

বুখারি হাদিস নং ১৩১৫


হাদীস নং ১৩১৫
মুহাম্মদ ইবনে আবদুর রাহীম রহ………..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত যে, এক মরুবাসী সাহাবী নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এ দরবারে উপস্থিত হয়ে বললেন, আমাকে এমন আমলের পথনির্দেশ করুন যা আমল করলে জান্নাতে প্রবেশ করতে পরব। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, (পাঁচ ওয়াক্ত) ফরয সালাত আদায় করবে, ফরয যাকাত আদায় করবে ও রমযানের সাওম পালন করবে। সাহাবী বললেন, আমার প্রাণ যার হাতে তাঁর কসম, আমি এর উপর বৃদ্ধি করব না। তিনি যখন ফিরে গেলেন তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : কেউ যদি জান্নাতী লোক দেখতে আগ্রহী হয় সে যেন তার দিকে তাকিয়ে দেখে।

0 comments:

Post a Comment